বিজ্ঞাপন

ইরান সংঘাতের মাঝে কাতার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩১ পিএম
ইরান সংঘাতের মাঝে কাতার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানের সাথে কূটনৈতিক টানাপোড়েন ও যুদ্ধের আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রাপ্ত স্যাটেলাইট ছবির বিশ্লেষণে দেখা গেছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে ওয়াশিংটন। ওই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্রগুলো স্থাপন করা হয়েছে, যা দ্রুত সরানো বা মোতায়েন করা সম্ভব।

স্থির লঞ্চারের বদলে ভারী যানে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ফলে আকস্মিক আক্রমণ বা পাল্টা আক্রমণের মোকাবিলায় এগুলোকে দ্রুত সরিয়ে নেওয়া যাবে। ‘কনটেস্টেড গ্রাউন্ড’-এর ফরেনসিক ইমেজারি বিশ্লেষক উইলিয়াম গুডহাইন্ড জানিয়েছেন, জানুয়ারির শেষের দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে ফেব্রুয়ারির শুরুতে এম৯৮৩ হেভি এক্সপ্যান্ডেড মোবিলিটি ট্রাকে (এইচইএমটিটি) এই ক্ষেপণাস্ত্রগুলো স্থাপন করা হয়। এর ফলে প্রয়োজনে সেগুলো অন্যত্র সরানো বা পুনর্বিন্যাস করা সহজ হবে, যা বর্তমান উত্তেজনার মধ্যে ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে বারবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পাল্টা জানিয়েছে, যেকোনো হামলার জবাবে ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক বা ডিয়েগো গার্সিয়াতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তারা আঘাত হানতে পারে। তবে যুদ্ধ এড়াতে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...