বিজ্ঞাপন

তিরানায় সহিংস বিক্ষোভ: আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, আটক ১৩

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২:২২ পিএম
তিরানায় সহিংস বিক্ষোভ: আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, আটক ১৩

দুর্নীতির অভিযোগ তুলে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার অপসারণের দাবিতে রাজধানী তিরানায় ব্যাপক সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই আন্দোলনের সূত্রপাত ঘটে, যা পরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং অশান্তি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে মলোটভ ককটেইল এবং ফ্লেয়ার বা আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সংঘর্ষ শুরুতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সীমাবদ্ধ থাকলেও পরে তা সংসদ ভবনের কাছেও ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে আলবেনিয়ায় বিরোধী দলগুলোর নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামা ও বাল্লুকুর পদত্যাগের পাশাপাশি বাল্লুকুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংসদীয় সুরক্ষা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এর মাত্র দুই সপ্তাহ আগেও তিরানায় একটি অনুরূপ সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...