কানাডার স্কুলে গুলিবর্ষণে নিহত ১০, আহত অনেক; দেশজুড়ে আতঙ্ক
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন। এই হামলায় আরও অনেকে গুরুতর আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে।
এটি কানাডার ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণহত্যার ঘটনা। এর আগেও দেশটিতে বড় ধরণের হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিলে ভ্যাঙ্কুভারে একটি সাংস্কৃতিক উৎসবে এসইউভি গাড়ি চালিয়ে দিয়ে ১১ জনকে হত্যা করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সাসকাচোয়ানে ছুরিকাঘাতে ১০ জন ও ২০২০ সালের এপ্রিলে নোভা স্কোটিয়ায় পুলিশের ছদ্মবেশে ১৬ জনকে হত্যা করা হয়েছিল। ২০১৮ সালে টরন্টোতেও একটি গুলির ঘটনায় দুইজন প্রাণ হারান।

পর্যায়ক্রমে এই ধরনের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় কানাডার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। টাম্বলার রিজের এই ঘটনা আবারও প্রমাণ করল যে গণ হত্যাকাণ্ড রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কানাডার স্কুলে গুলিবর্ষণে নিহত ১০, আহত অনেক; দেশজুড়ে আতঙ্ক
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন। এই হামলায় আরও অনেকে গুরুতর আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে।
এটি কানাডার ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণহত্যার ঘটনা। এর আগেও দেশটিতে বড় ধরণের হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিলে ভ্যাঙ্কুভারে একটি সাংস্কৃতিক উৎসবে এসইউভি গাড়ি চালিয়ে দিয়ে ১১ জনকে হত্যা করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সাসকাচোয়ানে ছুরিকাঘাতে ১০ জন ও ২০২০ সালের এপ্রিলে নোভা স্কোটিয়ায় পুলিশের ছদ্মবেশে ১৬ জনকে হত্যা করা হয়েছিল। ২০১৮ সালে টরন্টোতেও একটি গুলির ঘটনায় দুইজন প্রাণ হারান।

পর্যায়ক্রমে এই ধরনের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় কানাডার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। টাম্বলার রিজের এই ঘটনা আবারও প্রমাণ করল যে গণ হত্যাকাণ্ড রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…