বিজ্ঞাপন

বিরোধীদের কোণঠাসা অভিযোগে তুলসি গ্যাবার্ডের টাস্কফোর্স বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫ পিএম
বিরোধীদের কোণঠাসা অভিযোগে তুলসি গ্যাবার্ডের টাস্কফোর্স বন্ধ

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) প্রধান তুলসি গ্যাবার্ড বিতর্কিত টাস্কফোর্সটি ভেঙে দিয়েছেন। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। রয়টার্সকে গ্যাবার্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিরেক্টর’স ইনিশিয়েটিভস গ্রুপ (ডিআইজি) নামের এই টাস্কফোর্সটি গত বছর গঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল গোয়েন্দা সংস্থাগুলো থেকে রাজনৈতিক প্রভাব দূর করা। তবে এর বিরুদ্ধে উঠেছিল তীব্র সমালোচনা।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করেছিলেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের দমন করতেই এই টাস্কফোর্স তৈরি করা হয়েছে। বিরোধীদের কোণঠাসা করার অভিপ্রায়ে এটি কাজ করছিল বলেও তিনি আরোপ করেন।

গ্যাবার্ড জানিয়েছেন, ডিআইজি-এর সদস্যদের তিনি সংস্থার অন্যান্য বিভাগে স্থানান্তর করেছেন। বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে অবশেষে এই পদক্ষেপ নিতে হলো তাকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...