বিজ্ঞাপন

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, মিউনিখ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫ এএম
কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, মিউনিখ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব নির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার স্থানীয় সময়ে পশ্চিমাঞ্চলীয় এই প্রত্যন্ত এলাকায় হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া অন্যত্র আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মৃত্যুও একই ঘটনার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে একজন বন্দুকধারী রয়েছেন এবং তিনি সম্ভবত নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

টাম্বলার রিজ থেকে আসা এই হৃদয় বিদারক খবরের পর, দেশের বাইরে তার সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি। এর আগে তিনি বুধবার থেকে রোববার পর্যন্ত জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...