বিজ্ঞাপন

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০ জন

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ এএম
কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০ জন

উত্তর আমেরিকার রাষ্ট্র কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে ভয়াবহ বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে, যে সম্ভবত নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্কুল চত্বর থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া স্কুলের বাইরের এলাকা থেকে আরও দুইজনের লাশ পাওয়া যায়, যাদের মৃত্যুও একই ঘটনার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই স্কুলে ‘সক্রিয় বন্দুকধারী’র উপস্থিতির খবর পেয়ে তারা দ্রুত অভিযান চালায়। তদন্তকারীরা মনে করছেন, একজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে এবং পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...