বিজ্ঞাপন

বাংলাদেশ নির্বাচন: সীমান্ত জুড়ে বাড়তি নিরাপত্তা, চলছে তল্লাশি অভিযান

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৮ এএম
বাংলাদেশ নির্বাচন: সীমান্ত জুড়ে বাড়তি নিরাপত্তা, চলছে তল্লাশি অভিযান

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে ভারত। প্রতিবেশী দেশটিতে নির্বাচনের প্রভাব যেন সীমান্তের এপারে পড়তে না পারে এবং স্থানীয়রা যেন নিরাপদ থাকে, সেই লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন। বসিরহাট পুলিশের তত্ত্বাবধানে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজ এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি স্থাপন করে� ঘোজাডাঙ্গা সীমান্তের লবঙ্গ মোড়ে যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও সংবেদনশীল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

বিজ্ঞাপন

সীমান্তের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এবং সীমান্তের পথে যাতায়াতকারী প্রতিটি রাস্তায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...