চাইনিজ সন্দেহে চাকমা ছাত্র হত্যা, শশী থারুর বললেন জাতীয় লজ্জা
ভারতের কংগ্রেস নেতা শশী থারুর উত্তরাখণ্ডের দেরাদুনে চাকমা শিক্ষার্থী অ্যাঞ্জেল চাকমাকে ‘চাইনিজ’ আখ্যা দিয়ে হত্যার ঘটনাকে দেশের জন্য জাতীয় লজ্জা বলে অভিহিত করেছেন। এই বর্ণবৈষম্যমূলক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের বৈচিত্র্যকে সম্মান না করতে পারাই এমন দুর্ঘটনার মূল কারণ।
গত ৯ ডিসেম্বর দেরাদুনের সেলাকুই বাজারে অ্যাঞ্জেল ও তার ভাইকে একদল দুর্বৃত্ত ‘চাইনিজ’ ও ‘মোমো’ বলে গালিগালাজ করে। এরপর তারা অ্যাঞ্জেলকে ছুরিকাঘাত করে, যার ফলে ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ত্রিপুরার এই ২৪ বছর বয়সী এমবিএ শিক্ষার্থীর মৃত্যু হয়। থারুর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের নিজস্ব বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে ব্যর্থতার পরিণতি।

এই কংগ্রেস সাংসদ হিন্দুধর্মের মূলে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বলেন, প্রতিটি মানুষের পবিত্রতাকে সম্মান করাই ধর্মের মূল শিক্ষা। তিনি সবাইকে এমন সমাজ গড়তে আহ্বান জানান যেখানে কোনো ভারতীয় নিজ দেশে বিদেশি মনে হবে না। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে গ্রেফতার করা হলেও অন্যতম আসামি যজ্ঞরাজ অবস্থি পলাতক রয়েছে, যাকে ধরিয়ে দিতে ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাটি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চাইনিজ সন্দেহে চাকমা ছাত্র হত্যা, শশী থারুর বললেন জাতীয় লজ্জা
ভারতের কংগ্রেস নেতা শশী থারুর উত্তরাখণ্ডের দেরাদুনে চাকমা শিক্ষার্থী অ্যাঞ্জেল চাকমাকে ‘চাইনিজ’ আখ্যা দিয়ে হত্যার ঘটনাকে দেশের জন্য জাতীয় লজ্জা বলে অভিহিত করেছেন। এই বর্ণবৈষম্যমূলক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের বৈচিত্র্যকে সম্মান না করতে পারাই এমন দুর্ঘটনার মূল কারণ।
গত ৯ ডিসেম্বর দেরাদুনের সেলাকুই বাজারে অ্যাঞ্জেল ও তার ভাইকে একদল দুর্বৃত্ত ‘চাইনিজ’ ও ‘মোমো’ বলে গালিগালাজ করে। এরপর তারা অ্যাঞ্জেলকে ছুরিকাঘাত করে, যার ফলে ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ত্রিপুরার এই ২৪ বছর বয়সী এমবিএ শিক্ষার্থীর মৃত্যু হয়। থারুর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের নিজস্ব বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে ব্যর্থতার পরিণতি।

এই কংগ্রেস সাংসদ হিন্দুধর্মের মূলে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বলেন, প্রতিটি মানুষের পবিত্রতাকে সম্মান করাই ধর্মের মূল শিক্ষা। তিনি সবাইকে এমন সমাজ গড়তে আহ্বান জানান যেখানে কোনো ভারতীয় নিজ দেশে বিদেশি মনে হবে না। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে গ্রেফতার করা হলেও অন্যতম আসামি যজ্ঞরাজ অবস্থি পলাতক রয়েছে, যাকে ধরিয়ে দিতে ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাটি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…