বিজ্ঞাপন

গাজায় শান্তি ফিরিয়ে আনতে ৮ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৭ পিএম
গাজায় শান্তি ফিরিয়ে আনতে ৮ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। দেশটি গাজা উপত্যকায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে সর্বোচ্চ আট হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মারুলি সিমানজুনতাক জানিয়েছেন, একটি সম্পূর্ণ ব্রিগেড বা প্রায় পাঁচ হাজার থেকে আট হাজার সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করছেন।

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) নির্দিষ্ট সংখ্যক সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ইন্দোনেশিয়া। খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় ইন্দোনেশীয় বাহিনীকে অবস্থান করাতে ইতোমধ্যে ব্যারাক তৈরি করা হয়েছে। ১৯৬৭ সালের পর এটিই হবে প্রথম কোনো বিদেশি সামরিক বাহিনীর গাজায় মোতায়েন, যা বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনবহুল দেশটির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

তবে জেনারেল মারুলি স্পষ্ট করে দিয়েছেন যে, বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়েই রয়েছে এবং এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত সেপ্টেম্বরে ট্রাম্প যুদ্ধবিরতির পরিকল্পনার অংশ হিসেবে এই আন্তর্জাতিক বাহিনীর কথা উত্থাপন করলেও হামাসকে নিরস্ত্র করার মতো সংবেদনশীল দায়িত্ব নিতে অনেক দেশই অনীহা প্রকাশ করেছে। অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এরই মধ্যে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...