সৌদিতে যুবরাজ উইলিয়াম: শতবর্ষ পূর্তির আগে জোর বাণিজ্য কূটনীতি
যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স উইলিয়াম প্রথমবারের মতো সৌদি আরবের আনুষ্ঠানিক সফরে এসেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ পূর্তির আগে এই সফরকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
লন্ডনের সঙ্গে রিয়াদের অর্থনৈতিক সম্পর্ক নতুন করে জোরদার করাই এই তিন দিনের সফরের মূল উদ্দেশ্য। বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ব্রিটেন। বিগত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা খাতের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৩ দশমিক ১ বিলিয়ন ডলার। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারও সৌদি যুবরাজের সঙ্গে দেখা করেছিলেন।

সফরের শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়াম দেশটির ঐতিহ্যবাহী আত-তুরাইফ অঞ্চল পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি সৌদি তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় এবং দেশটির টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেবেন। সফরের শেষ পর্যায়ে তিনি সৌদি নারীদের ক্রীড়া ও ই-স্পোর্টস খাতের উন্নয়ন দেখতে প্রাচীন শহর আলুলায় যাবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদিতে যুবরাজ উইলিয়াম: শতবর্ষ পূর্তির আগে জোর বাণিজ্য কূটনীতি
যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স উইলিয়াম প্রথমবারের মতো সৌদি আরবের আনুষ্ঠানিক সফরে এসেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ পূর্তির আগে এই সফরকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
লন্ডনের সঙ্গে রিয়াদের অর্থনৈতিক সম্পর্ক নতুন করে জোরদার করাই এই তিন দিনের সফরের মূল উদ্দেশ্য। বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ব্রিটেন। বিগত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা খাতের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৩ দশমিক ১ বিলিয়ন ডলার। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারও সৌদি যুবরাজের সঙ্গে দেখা করেছিলেন।

সফরের শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়াম দেশটির ঐতিহ্যবাহী আত-তুরাইফ অঞ্চল পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি সৌদি তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় এবং দেশটির টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেবেন। সফরের শেষ পর্যায়ে তিনি সৌদি নারীদের ক্রীড়া ও ই-স্পোর্টস খাতের উন্নয়ন দেখতে প্রাচীন শহর আলুলায় যাবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…