বিজ্ঞাপন

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে প্রিন্স উইলিয়াম, জোর দ্বিপাক্ষিক বাণিজ্য

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৩ পিএম
সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে প্রিন্স উইলিয়াম, জোর দ্বিপাক্ষিক বাণিজ্য

যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স উইলিয়াম প্রথমবারের মতো সৌদি আরবে আনুষ্ঠানিক সফরে এসেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যে এই সফর, যেখানে তিন দিনের কর্মসূচিতে দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন ব্রিটিশ যুবরাজ।

বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত তৈরি করাই এই সফরের মূল লক্ষ্য। লন্ডন রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। গত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবার মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৩ দশমিক এক বিলিয়ন ডলার। এর আগে গত ডিসেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রিয়াদে সফর করেছেন।

বিজ্ঞাপন

সফরের শুরুতেই মুহাম্মদ বিন সালমান প্রিন্স উইলিয়ামকে নিয়ে সৌদি আরবের ঐতিহ্যবাহী আত-তুরাইফ এলাকা পরিদর্শন করেন। এছাড়া সৌদি তরুণদের সাথে মতবিনিময়, টেকসই উন্নয়ন প্রকল্প, নারীদের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘুরে দেখার কথা রয়েছে তার। এরপর তিনি প্রাচীন শহর আলুলাতে যাবেন। ২০১৮ সালের পর এটিই দুই রাজপরিবারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...