বিজ্ঞাপন

সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়ামের গুরুত্বপূর্ণ বৈঠক, জোর বাণিজ্যিক কূটনীতি

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০২ পিএম

সৌদি আরবের সঙ্গে ব্রিটেনের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে প্রথমবারের মতো রিয়াদে পৌঁছেছেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুরু হওয়া তিন দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছেন। বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সফর আয়োজিত হয়েছে বলে জানা গেছে।

লন্ডন ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ সামনে রেখে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের গত ডিসেম্বরের রিয়াদ সফরের পর এটি দুই দেশের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ। গত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বিনিময়ের পরিমাণ ছিল ২৩ দশমিক ১ বিলিয়ন ডলার, যা আরও বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই পক্ষ। এর আগে ২০১৮ সালে লন্ডনে প্রিন্স উইলিয়ামের সাথে সৌদি যুবরাজের শেষ দেখা হয়েছিল।

বিজ্ঞাপন

সফরের শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়াম ঐতিহ্যবাহী আত-তুরাইফ অঞ্চল পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি সৌদি আরবের টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেবেন এবং স্থানীয় তরুণদের সাথে কথা বলবেন। সৌদি নারীদের ক্রীড়া, ই-স্পোর্টস এবং সাংস্কৃতিক প্রকল্প পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার। সফরের শেষ পর্যায়ে তিনি প্রাচীন শহর আলুলায় ভ্রমণ করবেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...