বাংলাদেশের নির্বাচন: কোটি টাকার বাজিতে শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও পড়ার আগেই আন্তর্জাতিক অনলাইন জুয়ার বাজারে তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রেডিকশন মার্কেটে ডলার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এই নির্বাচনের ফলাফল নিয়ে বাজি ধরা হচ্ছে। পলিমার্কেটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ইতিমধ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের বাজি ধরা হয়েছে, যেখানে বিএনপির জয়ের সম্ভাবনাকে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে।
এই ডিজিটাল মার্কেটপ্লেসগুলোতে গণতন্ত্রকে পণ্যের মতো কেনাবেচা করা হয়, যা ভোটারদের মতামতের চেয়ে বিনিয়োগকারীদের আস্থার ওপর নির্ভরশীল। এখানে কোনো মতবাদ বা জনসংযোগ নয়, বরং আর্থিক লাভের আশা এবং ঝুঁকি নির্ধারণ করে দলগুলোর উত্থান-পতন। বিএনপি ছাড়াও আরও আটটি দল এই তালিকায় থাকলেও তাদের অবস্থান একেবারেই নগণ্য।

তথ্যমতে, গত ৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় বাজি বাজারে বিএনপির জয়ের সম্ভাবনা ছিল ৯৪ শতাংশ। পরে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, দলটির অবস্থান ৮৬ শতাংশে স্থির আছে। গত বছরের ১৭ ডিসেম্বর থেকে এই বাজি শুরু হলেও বিএনপির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বেড়েছে, যা জামায়াতসহ অন্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাংলাদেশের নির্বাচন: কোটি টাকার বাজিতে শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও পড়ার আগেই আন্তর্জাতিক অনলাইন জুয়ার বাজারে তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রেডিকশন মার্কেটে ডলার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এই নির্বাচনের ফলাফল নিয়ে বাজি ধরা হচ্ছে। পলিমার্কেটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ইতিমধ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের বাজি ধরা হয়েছে, যেখানে বিএনপির জয়ের সম্ভাবনাকে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে।
এই ডিজিটাল মার্কেটপ্লেসগুলোতে গণতন্ত্রকে পণ্যের মতো কেনাবেচা করা হয়, যা ভোটারদের মতামতের চেয়ে বিনিয়োগকারীদের আস্থার ওপর নির্ভরশীল। এখানে কোনো মতবাদ বা জনসংযোগ নয়, বরং আর্থিক লাভের আশা এবং ঝুঁকি নির্ধারণ করে দলগুলোর উত্থান-পতন। বিএনপি ছাড়াও আরও আটটি দল এই তালিকায় থাকলেও তাদের অবস্থান একেবারেই নগণ্য।

তথ্যমতে, গত ৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় বাজি বাজারে বিএনপির জয়ের সম্ভাবনা ছিল ৯৪ শতাংশ। পরে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, দলটির অবস্থান ৮৬ শতাংশে স্থির আছে। গত বছরের ১৭ ডিসেম্বর থেকে এই বাজি শুরু হলেও বিএনপির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বেড়েছে, যা জামায়াতসহ অন্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…