বিজ্ঞাপন

সৌদি সফরে যুবরাজ উইলিয়াম, বিন সালমানের সাথে বৈঠকে জোর দ্বিপাক্ষিক সম্পর্ক

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫০ পিএম
সৌদি সফরে যুবরাজ উইলিয়াম, বিন সালমানের সাথে বৈঠকে জোর দ্বিপাক্ষিক সম্পর্ক

যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম সদস্য ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম প্রথমবারের মতো সৌদি আরবের বেলীতে পা রেখেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার এই তিন দিনের সফর শুরু হয়। সফরের মূল আকর্ষণ হচ্ছে দেশটির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক। এই সফরকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক নতুন করে জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রিয়াদের সাথে লন্ডনের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ক আবারও নতুন মাত্রা পাচ্ছে। আগামী দিনে দুই রাষ্ট্রের মধ্যে কূটনীতিক সম্পর্কের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সৌদি সফরের পর এই রয়্যাল সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সেবা খাতের আকার ২৩ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি। এই সফরের মাধ্যমে জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

ব্রিটিশ যুবরাজকে নিয়ে সৌদি যুবরাজ ঐতিহ্যবাহী আত-তুরাইফ অঞ্চল পরিদর্শন করেছেন। এরপর তারা আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। ২০১৮ সালের মার্চে যুক্তরাজ্যে শেষবার দুই যুবরাজের দেখা হয়েছিল। এবারের সফরে উইলিয়াম সৌদি তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় করবেন এবং দেশটির উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানবেন। এছাড়াও তিনি নারীদের ক্রীড়া ও ই-স্পোর্টসের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন এবং প্রাচীন শহর আলুলা ভ্রমণ করবেন। দুই রাজপরিবারের মধ্যে বহু বছরের সুসম্পর্ক এই সফরের মাধ্যমে আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...