বাবার দেওয়া অস্থিমজ্জায় বিরল ক্যানসারকে হারিয়ে সুস্থ শিশু আরহাম
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিরল ও জটিল এক রক্ত ক্যানসারে আক্রান্ত এক বছরের শিশু আরহাম তার বাবার দেওয়া অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। চিকিৎসকদের ধারণা, শিগগিরই শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।
মাত্র চার থেকে পাঁচ মাস বয়সে আরহামের দেহে ‘ইনফ্যান্টাইল বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’ (বি-এএলএল) ধরা পড়ে, যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যানসার। পরিবারের কোনো ভাই-বোনের সাথে টিস্যু ম্যাচ না থাকায় তার বাবাকে অর্ধেক ম্যাচ হিসেবে দাতা নির্বাচন করা হয়। ইয়াস ক্লিনিকে প্রায় ছয় সপ্তাহ আগে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওই হাসপাতালের শিশু রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মানসি সচদেব জানান, বিভিন্ন জটিলতা সত্ত্বেও আধুনিক চিকিৎসা, সতর্কতা এবং অভিভাবকদের মানসিক দৃঢ়তার কারণে শিশুটি আজ সুস্থ হয়ে উঠছে।

এই সফল অস্থিমজ্জা প্রতিস্থাপন সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বড় অর্জন। ইয়াস ক্লিনিকের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাইসুন আল কারাম বলেন, এটি তাদের দলের দক্ষতা এবং শিশুদের জন্য উন্নত ও জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাবার দেওয়া অস্থিমজ্জায় বিরল ক্যানসারকে হারিয়ে সুস্থ শিশু আরহাম
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিরল ও জটিল এক রক্ত ক্যানসারে আক্রান্ত এক বছরের শিশু আরহাম তার বাবার দেওয়া অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। চিকিৎসকদের ধারণা, শিগগিরই শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।
মাত্র চার থেকে পাঁচ মাস বয়সে আরহামের দেহে ‘ইনফ্যান্টাইল বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’ (বি-এএলএল) ধরা পড়ে, যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যানসার। পরিবারের কোনো ভাই-বোনের সাথে টিস্যু ম্যাচ না থাকায় তার বাবাকে অর্ধেক ম্যাচ হিসেবে দাতা নির্বাচন করা হয়। ইয়াস ক্লিনিকে প্রায় ছয় সপ্তাহ আগে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওই হাসপাতালের শিশু রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মানসি সচদেব জানান, বিভিন্ন জটিলতা সত্ত্বেও আধুনিক চিকিৎসা, সতর্কতা এবং অভিভাবকদের মানসিক দৃঢ়তার কারণে শিশুটি আজ সুস্থ হয়ে উঠছে।

এই সফল অস্থিমজ্জা প্রতিস্থাপন সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বড় অর্জন। ইয়াস ক্লিনিকের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাইসুন আল কারাম বলেন, এটি তাদের দলের দক্ষতা এবং শিশুদের জন্য উন্নত ও জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…