বিজ্ঞাপন

দুর্নীতি সূচকে ডেনমার্ক সেরা, তলানিতে সোমালিয়া-সুদান

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৮ পিএম
দুর্নীতি সূচকে ডেনমার্ক সেরা, তলানিতে সোমালিয়া-সুদান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত সাম্প্রতিক দুর্নীতির সূচকে (সিপিআই) টানা অষ্টমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ডেনমার্ক। এ বছরও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তকমা পেয়েছে ইউরোপের এই দেশটি। এর বিপরীতে তালিকার সবচেয়ে নিচে অর্থাৎ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে স্থান করে নিয়েছে আফ্রিকার দক্ষিণ সুদান এবং সোমালিয়া।

ডেনমার্কের পর শীর্ষ তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড। বিশ্বজুড়ে সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানিয়েছে টিআই। সূচকে দেখা গেছে, ৩১টি দেশের অবস্থান কিছুটা উন্নত হলেও ৫০টি দেশের পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। বিশ্বের মাত্র সাতটি দেশ ৮০ বা তার বেশি স্কোর অর্জন করতে পেরেছে। তালিকার সবার শেষে থাকা দুই দেশের ঠিক উপরের অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা, ইয়েমেন, সিরিয়া ও লিবিয়া।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন, সংঘাত এবং জলবায়ু সংকটকে বিশ্বব্যবস্থার ওপর চাপ সৃষ্টির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুশাসন ও জবাবদিহিতার ঘাটতির কারণে অনেক দেশেই সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক অর্থায়ন, ক্ষমতার বিনিময়ে টাকার লেনদেন এবং সাংবাদিক ও কর্মীদের ওপর রাষ্ট্রীয় প্রতিহিংসামূলক আচরণের কারণে প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলোতেও এখন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...