মণিপুরে ফের সহিংসতা: অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ দিন ইন্টারনেট বন্ধ
মণিপুরের উখরুল জেলার লিতান এলাকায় বিরাজমান উত্তেজনার মধ্যে রাজ্য সরকার সেখানে পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা স্থগিত করেছে। গত রোববার সংঘর্ষচিত এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করেছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, লিতান ও তৎসংলগ্ন গ্রামগুলোতে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে রোববার আবারও গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন অন্তত ২৫টি বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই আতঙ্কিত শতাধিক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হন।

স্বরাষ্ট্র দপ্তরের এক আদেশে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকেই এই ইন্টারনেট বন্ধের নির্দেশ কার্যকর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সহিংস ভিডিও ও ভুয়া খবর পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। অসামাজিক শক্তিরা এসব ব্যবহার করে জনগণকে উসকে দিলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটতে পারে, যা রোধ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মণিপুরে ফের সহিংসতা: অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ দিন ইন্টারনেট বন্ধ
মণিপুরের উখরুল জেলার লিতান এলাকায় বিরাজমান উত্তেজনার মধ্যে রাজ্য সরকার সেখানে পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা স্থগিত করেছে। গত রোববার সংঘর্ষচিত এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করেছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, লিতান ও তৎসংলগ্ন গ্রামগুলোতে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে রোববার আবারও গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন অন্তত ২৫টি বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই আতঙ্কিত শতাধিক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হন।

স্বরাষ্ট্র দপ্তরের এক আদেশে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকেই এই ইন্টারনেট বন্ধের নির্দেশ কার্যকর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সহিংস ভিডিও ও ভুয়া খবর পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। অসামাজিক শক্তিরা এসব ব্যবহার করে জনগণকে উসকে দিলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটতে পারে, যা রোধ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…