মার্কিন হুমকি উপেক্ষা করে সাড়ে ১৪শ’ শহরে ইরানের বিপ্লব দিবস পালন
সীমান্তে মার্কিন নৌবহরের সামরিক মহড়া ও হুঁশিয়ারি উপেক্ষা করেই আগামীকাল বুধবার ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী পালন করতে যাচ্ছে ইরান। দেশটির ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের কর্মকর্তা কামাল খোদাদাদেহ জানিয়েছেন, এবার সারা দেশের প্রায় এক হাজার ৪শ’ শহরে বিশাল শোভাযাত্রা ও গণমিছিলের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে এই বার্ষিকী উপলক্ষে দেশি ও বিদেশি প্রায় সাত হাজার ৭শ’ সাংবাদিক মোতায়েন করা হয়েছে। খোদাদাদেহ জানান, আমেরিকার সিবিএস নিউজ, রাশিয়ার আরটি, চীনের সিসিটিভি, কাতারভিত্তিক আল জাজিরা এবং তুরস্কের এনটিভির মতো শীর্ষ সংবাদমাধ্যমগুলো তেহরানের আজাদি স্কয়ার থেকে সরাসরি এই আয়োজন সম্প্রচার করবে। তিনি সাম্প্রতিক সংঘাতের কথা স্মরণ করে বলেন, শত্রুপক্ষ বিভাজন তৈরির চেষ্টা করলেও দেশের প্রায় দুই হাজার ৪শ’ শহীদ ও তিন হাজার আহতের রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে, তা অটুট থাকবে।

মিছিলের রাস্তায় এবার ইরানের অ্যারোস্পেস খাত ও সামরিক বাহিনীর সাম্প্রতিক অর্জনগুলো প্রদর্শন করা হবে, যার মধ্যে কিছু সামরিক সরঞ্জাম প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে আসবে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সমর্থিত পাহলভি শাসনের পতন ঘটে এবং সেনাবাহিনী বিদ্রোহ করে বিপ্লবীদের পক্ষে অবস্থান নেওয়ায় এই দিনটি ইরানের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন হুমকি উপেক্ষা করে সাড়ে ১৪শ’ শহরে ইরানের বিপ্লব দিবস পালন
সীমান্তে মার্কিন নৌবহরের সামরিক মহড়া ও হুঁশিয়ারি উপেক্ষা করেই আগামীকাল বুধবার ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী পালন করতে যাচ্ছে ইরান। দেশটির ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের কর্মকর্তা কামাল খোদাদাদেহ জানিয়েছেন, এবার সারা দেশের প্রায় এক হাজার ৪শ’ শহরে বিশাল শোভাযাত্রা ও গণমিছিলের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে এই বার্ষিকী উপলক্ষে দেশি ও বিদেশি প্রায় সাত হাজার ৭শ’ সাংবাদিক মোতায়েন করা হয়েছে। খোদাদাদেহ জানান, আমেরিকার সিবিএস নিউজ, রাশিয়ার আরটি, চীনের সিসিটিভি, কাতারভিত্তিক আল জাজিরা এবং তুরস্কের এনটিভির মতো শীর্ষ সংবাদমাধ্যমগুলো তেহরানের আজাদি স্কয়ার থেকে সরাসরি এই আয়োজন সম্প্রচার করবে। তিনি সাম্প্রতিক সংঘাতের কথা স্মরণ করে বলেন, শত্রুপক্ষ বিভাজন তৈরির চেষ্টা করলেও দেশের প্রায় দুই হাজার ৪শ’ শহীদ ও তিন হাজার আহতের রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে, তা অটুট থাকবে।

মিছিলের রাস্তায় এবার ইরানের অ্যারোস্পেস খাত ও সামরিক বাহিনীর সাম্প্রতিক অর্জনগুলো প্রদর্শন করা হবে, যার মধ্যে কিছু সামরিক সরঞ্জাম প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে আসবে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সমর্থিত পাহলভি শাসনের পতন ঘটে এবং সেনাবাহিনী বিদ্রোহ করে বিপ্লবীদের পক্ষে অবস্থান নেওয়ায় এই দিনটি ইরানের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…