রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকারদের নিশানায় ইউরোপ-আমেরিকার প্রতিরক্ষা খাত
মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তাদের দাবি, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা খাতের কোম্পানি এবং তাদের কর্মীদের ওপর নজরদারি ও হামলা বাড়িয়েছে। এই সাইবার গুপ্তচরবৃত্তির মূল লক্ষ্য হয়ে উঠেছে পশ্চিমাদের শিল্প সরবরাহ ব্যবস্থা।
গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের বিশ্লেষক লুক ম্যাকনামারা জানিয়েছেন, হুমকির ধরন বদলাচ্ছে। এখন কোম্পানির নিরাপত্তা বেষ্টনী ফাঁক করে কর্মীদের ব্যক্তিগত ডিভাইসে হামলা চালাচ্ছে হ্যাকাররা। জার্মানির মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা কোম্পানি—সবাই এই হুমকির মুখে। ব্যক্তিগত মোবাইল বা কম্পিউটারে হামলা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলের সাথে জড়িত নয় এমন ছোট ছোট প্রতিষ্ঠানও এখন ঝুঁকিতে। বল বিয়ারিং তৈরির কারখানা থেকে শুরু করে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর চাঁদাবাজিমূলক সফটওয়্যার হামলা বা ‘র্যানসমওয়্যার’ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা পশ্চিমা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকারদের নিশানায় ইউরোপ-আমেরিকার প্রতিরক্ষা খাত
মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তাদের দাবি, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা খাতের কোম্পানি এবং তাদের কর্মীদের ওপর নজরদারি ও হামলা বাড়িয়েছে। এই সাইবার গুপ্তচরবৃত্তির মূল লক্ষ্য হয়ে উঠেছে পশ্চিমাদের শিল্প সরবরাহ ব্যবস্থা।
গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের বিশ্লেষক লুক ম্যাকনামারা জানিয়েছেন, হুমকির ধরন বদলাচ্ছে। এখন কোম্পানির নিরাপত্তা বেষ্টনী ফাঁক করে কর্মীদের ব্যক্তিগত ডিভাইসে হামলা চালাচ্ছে হ্যাকাররা। জার্মানির মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা কোম্পানি—সবাই এই হুমকির মুখে। ব্যক্তিগত মোবাইল বা কম্পিউটারে হামলা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলের সাথে জড়িত নয় এমন ছোট ছোট প্রতিষ্ঠানও এখন ঝুঁকিতে। বল বিয়ারিং তৈরির কারখানা থেকে শুরু করে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর চাঁদাবাজিমূলক সফটওয়্যার হামলা বা ‘র্যানসমওয়্যার’ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা পশ্চিমা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…