বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী পদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান: নতুন রাজনৈতিক সমীকরণ

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪৫ পিএম
প্রধানমন্ত্রী পদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান: নতুন রাজনৈতিক সমীকরণ

রাজধানী ঢাকার বিলবোর্ড আর পোস্টারে এখন শোভা পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি। দীর্ঘদিন রাজনীতির প্রান্তিকরেখায় থাকা এই ৬৭ বছর বয়সী নেতা হঠাৎ করেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে দেশের প্রথম ইসলামপন্থী সরকার গঠনের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

গত বছরের জুলাই-আগস্টে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার এই দেশে ৯১ শতাংশই মুসলিম। এই বিপুল ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা অর্জনে মরিয় হয়ে উঠেছে জামায়াত। একসময় নিষিদ্ধ ঘোষিত এবং যুদ্ধাপরাধের মামলায় কোণঠাসা দলটি এখন একক অবস্থানেই ভোটের মাঠ সামলাচ্ছে, যা তাদের পুরনো জোটসঙ্গী বিএনপির জন্যও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটি এবার হয়তো ইতিহাসের সেরা ফলাফল অর্জন করতে পারে। শেখ হাসিনার আমলে কঠোর দমন-পীড়ন এবং শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পরও ঘুরে দাঁড়ানো জামায়াতের এই উত্থান দেশের মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...