বিজ্ঞাপন

ইমরানের কারাগারের অবস্থা যাচাইয়ে আইনজীবীকে অনুমতি সুপ্রিম কোর্টের

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫২ পিএম
ইমরানের কারাগারের অবস্থা যাচাইয়ে আইনজীবীকে অনুমতি সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান কারাবাসের পরিবেশ যাচাই করতে তার প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারকে কারাগারে প্রবেশের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবারের মধ্যে ইমরানের থাকার ব্যবস্থা এবং সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে, গত বছরের আগস্টে অ্যাটক কারাগারে থাকাকালীন ইমরানের বন্দি অবস্থার যে প্রতিবেদন দাখিল করা হয়েছিল, তা এখন আর প্রাসঙ্গিক নয়। তাই তার বর্তমান অবস্থান ও কারাগারের পরিবেশ সম্পর্কে তথ্য নতুন করে তুলে ধরতে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করা অত্যাবশ্যক। এই মর্মে ব্যারিস্টার সালমান সাফদারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শুনানির পরবর্তী ধাপ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল পিটিআই। চোখের গুরুতর সমস্যা ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’-এ আক্রান্ত হয়ে সম্প্রতি তিনি ইসলামাবাদের পিমস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, ইমরানের দুই পুত্র কাসিম ও সুলায়মান খান অভিযোগ করেছেন যে, আদিয়ালা কারাগারে তাদের পিতার জন্য ন্যূনতম মানসম্মত পরিবেশও নিশ্চিত করা হচ্ছে না, যা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...