বিজ্ঞাপন

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ: কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাজ শুরু

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৩ পিএম
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ: কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাজ শুরু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হবে। এরই মধ্যে নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলী ও শ্রমিকরা ওই এলাকায় পৌঁছে গেছেন এবং বেলডাঙ্গায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

সকাল ১০টায় এক হাজার ২০০ জন মাওলানা, মুফতি ও হাফেজ মিলে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার পর থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী দুই বছরের মধ্যেই এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। নির্মাণ কাজ শুরুর পরদিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নদীয়ার পলাশী থেকে ২৩৫ কিলোমিটারের ‘বাবরি যাত্রা’ শুরু করবেন তিনি। এই পদযাত্রাটি শুক্রবার উত্তর দিনাজপুরের ইটাহারে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

এই প্রকল্প নিয়ে রাজ্যের রাজনীতিতে বেশ সরগরম অবস্থা তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু রক্ষা কমিটি এই মসজিদ নির্মাণ বন্ধ করার জন্য বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। তবে হুমায়ুন কবির দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি যেকোনো বাধা উপেক্ষা করে এই কাজ শেষ করবেন। তিনি বলেন, তার হিন্দুদের সঙ্গে কোনো বিরোধ নেই কিন্তু কেউ যদি বাধা দেয় তবে তারা এর জবাব দেবে বুঝতে পারবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...