বিজ্ঞাপন

দুই দশক পর তারেকের ঘরে ফেরা, ঐতিহাসিক জয়ের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৬ পিএম
দুই দশক পর তারেকের ঘরে ফেরা, ঐতিহাসিক জয়ের সম্ভাবনা

লন্ডনে দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসন শেষে দেশে ফিরেই ইতিহাস গড়তে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশে ফিরে আসা এই ৬০ বছর বয়সী নেতা এবার প্রধানমন্ত্রীর আসনে বসার সবুজ সংকেত পেয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি জয়লাভ করতে যাচ্ছেন।

গত ২৫ ডিসেম্বর দেশে পা রাখার পর থেকেই রাজনৈতিক মাঠে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন জিয়া পরিবারের এই উত্তরাধিকারী। ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার পর তিনি আর ফিরে আসতে পারেননি। তার পিতা জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি, আর মাতা খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অন্যদিকে, আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও ভারতের দিল্লিতে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ক্ষমতায় এলে রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অর্থনৈতিক মুক্তির ওপর জোর দেবেন তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি কোনো একক বৈদেশিক শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করবেন। এছাড়া পোশাক খাতের বাইরে খেলনা ও চামড়া শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই দফা বা ১০ বছরে সীমিত করার প্রস্তাব দিয়েছেন এই নেতা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...