বিজ্ঞাপন

জর্জিয়ার মহাসড়কে বিমানের জরুরি অবতরণ, সংঘর্ষে আহত কয়েকজন

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৭ পিএম
জর্জিয়ার মহাসড়কে বিমানের জরুরি অবতরণ, সংঘর্ষে আহত কয়েকজন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইঞ্জিনে ত্রুটির কারণে একটি প্রশিক্ষণ বিমানকে ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে হয়েছে। স্থানীয় সময় সোমবার ঘটা এই ঘটনায় অবতরণের সময় বিমানটি রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় কয়েকজন ব্যক্তি সামান্য আহত হলেঙ্কটি মারাত্মক কোনো ঘটনা ঘটেনি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে জানা গেছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের ওই বিমানটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরে যাচ্ছিল। উড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট বিমানবন্দরে ফেরার চেষ্টা করেন। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর মতো সক্ষমতা না থাকায় পাইলট মহাসড়কে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের সময় বিমানের ডান ডানা একটি গাড়িতে সজোরে আঘাত করে এবং এতে জ্বালানি ট্যাংকটি ছিটকে গিয়ে একটি এসইউভির পেছনের অংশে ঢুকে যায়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তগুলো স্পষ্টভাবে দেখা গেছে। ঘটনার পর ওই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে দীর্ঘ যানজটের বিষয়ে সতর্ক করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনার কারণ উদঘাটনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...