বিজ্ঞাপন

ফেব্রুয়ারির শেষে আকাশে বিরল মিছিল, দেখা যাবে ৬টি গ্রহ

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৭ পিএম
ফেব্রুয়ারির শেষে আকাশে বিরল মিছিল, দেখা যাবে ৬টি গ্রহ

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী উত্তাপের মাঝেই এই মাসের শেষভাগে মহাকাশে দেখা যাবে এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। আগামী ২৮ ফেব্রুয়ারি রাতের আকাশে একসারিতে দেখা যাবে ছয়টি গ্রহ। নাসার সংজ্ঞা অনুযায়ী, যখন চার বা তার বেশি গ্রহ একসঙ্গে কাছাকাছি অবস্থান করে, তখন তাকে ‘গ্রহ মিছিল’ বা ‘প্ল্যানেট প্রেড’ বলা হয়। এবার এই মিছিলে অংশ নেবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করার সময় একই সমতল বা ‘ইক্লিপটিক প্লেন’ ধরে চলে। যদিও এদের প্রত্যেকের গতিপথ এবং সূর্য থেকে দূরত্ব ভিন্ন, তবু মাঝে মাঝে পৃথিবী থেকে দেখলে মনে হয় তারা একই সারিতে অবস্থান করছে। এই দৃশ্যটি আসলে এক ধরনের দৃষ্টিভ্রম, কারণ বাস্তবে এই গ্রহগুলোর মধ্যে কোটি থেকে শত কোটি কিলোমিটার দূরত্ব থাকে।

বিজ্ঞাপন

এ ধরনের মহাজাগতিক দৃশ্য খুব একটা দেখা যায় না। গত ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ একসাথে দৃশ্যমান হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, আবার সাত গ্রহের এমন সমাবেশ দেখতে পেতে ধৈর্য ধরতে হবে ২০৪০ সাল পর্যন্ত। রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের জ্যোতির্বিদ গ্রেগ ব্রাউন জানান, বছরে তিন থেকে পাঁচটি গ্রহ দেখা গেলেও ছয় বা সাতটি গ্রহের এই সমাবেশ ঘটতে অনেকগুলো শর্তের সমন্বয় ঘটতে হয়, যা খুবই বিরল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...