ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-কানাডা সেতু খুলবে না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে নির্মাণাধীন নতুন সংযোগ সেতুটি চালু করতে দেবেন না তিনি। ওয়াশিংটনের সঙ্গে অটোয়ার দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক জটিলতার সমাধান না হলে এই সেতু ব্যবহারের অনুমতি মিলবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
মিশিগান ও অন্টারিওকে সংযুক্ত করা গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজের নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়, যার ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলার। এনএইচএল কিংবদন্তি গর্ডি হাউয়ের নামে নামকরণ করা এই সেতুটি চলতি বছর উদ্বোধনের কথা থাকলেও ট্রাম্প দাবি করেছেন এর অন্তত অর্ধেকের মালিকানা যুক্তরাষ্ট্রের হওয়া উচিত। তার অভিযোগ, এর নির্মাণে মার্কিন পণ্য প্রায় ব্যবহার করা হয়নি এবং সেতুর দুই প্রান্তই বর্তমানে কানাডার মালিকানাধীন।

সত্য সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কানাডা যতদিন যুক্তরাষ্ট্রের প্রাপ্য সম্মান ও ন্যায্য আচরণ নিশ্চিত না করবে, ততদিন তিনি এই সেতুর যাত্রী পারাপারের অনুমতি দেবেন না। এই রিপাবলিকান নেতা আরও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা অচিরেই কানাডার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-কানাডা সেতু খুলবে না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে নির্মাণাধীন নতুন সংযোগ সেতুটি চালু করতে দেবেন না তিনি। ওয়াশিংটনের সঙ্গে অটোয়ার দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক জটিলতার সমাধান না হলে এই সেতু ব্যবহারের অনুমতি মিলবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
মিশিগান ও অন্টারিওকে সংযুক্ত করা গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজের নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়, যার ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলার। এনএইচএল কিংবদন্তি গর্ডি হাউয়ের নামে নামকরণ করা এই সেতুটি চলতি বছর উদ্বোধনের কথা থাকলেও ট্রাম্প দাবি করেছেন এর অন্তত অর্ধেকের মালিকানা যুক্তরাষ্ট্রের হওয়া উচিত। তার অভিযোগ, এর নির্মাণে মার্কিন পণ্য প্রায় ব্যবহার করা হয়নি এবং সেতুর দুই প্রান্তই বর্তমানে কানাডার মালিকানাধীন।

সত্য সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কানাডা যতদিন যুক্তরাষ্ট্রের প্রাপ্য সম্মান ও ন্যায্য আচরণ নিশ্চিত না করবে, ততদিন তিনি এই সেতুর যাত্রী পারাপারের অনুমতি দেবেন না। এই রিপাবলিকান নেতা আরও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা অচিরেই কানাডার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…