মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুতে ১৩ জনের মৃত্যু, উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ৩:০৩ এএম
মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুতে ১৩ জনের মৃত্যু, উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা

মেক্সিকোতে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার ২৮ ডিসেম্বর দেশটিতে প্রায় ২৫০ যাত্রী বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে, সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এ সময় তিনি দেশের সামরিক বাহিনীকে সীমাহীন এবং টেকসই সামরিক সক্ষমতা অর্জনের আহ্বান জানান।

বিশ্ব রাজনীতি ও সংঘাতের মধ্যেও ২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতি আশাব্যঞ্জকভাবে ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে বাণিজ্যযুদ্ধ শুরু করলেও অর্থনীতিবিদদের মন্দার আশঙ্কা সত্ত্বেও পরিস্থিতি সামলে নিয়েছে বিশ্বের অনেক দেশ।

অন্যদিকে, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সহায়তার জন্য ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে একটি শিখ সংগঠন। এই পুরস্কারের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...