বিজ্ঞাপন

জন্মহার বাড়াতে নারী ‘আমদানির’ প্রস্তাব, দক্ষিণ কোরিয়ান নেতা বহিষ্কার

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২ পিএম
জন্মহার বাড়াতে নারী ‘আমদানির’ প্রস্তাব, দক্ষিণ কোরিয়ান নেতা বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার জিন্দো কাউন্টির প্রধান কিম হি-সু বিপাকে পড়েছেন। জনসংখ্যা সংকট সমাধানে ভিয়েতনাম ও শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’ করে গ্রামের অবিবাহিতদের সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব দেওয়ার জেরে তাকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলের সুপ্রিম কাউন্সিল সর্বসম্মতিক্রমে তাকে বের করে দেয়।

গত সপ্তাহে এক টাউন হল মিটিংয়ে কিম হি-সু বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় পাঁচ কোটি, কিন্তু জন্মহার হ্রাসের কারণে আগামী ৬০ বছরে তা অর্ধেকে নেমে আসতে পারে। গ্রামীণ এলাকায় জনশূন্যতা রোধে তিনি এই বিতর্কিত পরিকল্পনার কথা তোলেন। এই মন্তব্যকে নারীদের পণ্য হিসেবে দেখার সামিল বলে মনে করছেন অধিকারকর্মীরা। ভিয়েতনাম দূতাবাসও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

ক্ষমা চাওয়া সত্ত্বেও জনরোষ থামানো যায়নি। মঙ্গলবার নারী ও অভিবাসী অধিকারকর্মীরা জিন্দো কাউন্টি অফিসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। দক্ষিণ জেওল্লা প্রদেশ কর্তৃপক্ষ এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেও বিষয়টি এখন আন্তর্জাতিকভাবেও আলোচিত হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...