গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে সই করলেন সৌদি ও সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী
ভারত মহাসাগর ও সুয়েজ খালের মধ্যবর্তী সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সোমালিয়া। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিরক্ষা প্রধানরা এই সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে মোগাদিশু।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে একটি সামরিক প্রদর্শনীর ফাঁকে এই চুক্তিতে অংশগ্রহণ করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে সোমালিয়া। এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই কৌশলগত জোট সোমালিয়ার জন্য বড় অর্জন বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে সই করলেন সৌদি ও সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী
ভারত মহাসাগর ও সুয়েজ খালের মধ্যবর্তী সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সোমালিয়া। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিরক্ষা প্রধানরা এই সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে মোগাদিশু।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে একটি সামরিক প্রদর্শনীর ফাঁকে এই চুক্তিতে অংশগ্রহণ করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে সোমালিয়া। এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই কৌশলগত জোট সোমালিয়ার জন্য বড় অর্জন বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…