বিপ্লবের নেতৃত্ব তরুণদের, ভোটের দৌড়ে তবু পুরনোদের দাপট
স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার পালাবদল ঘটাতে সক্ষম হয়েছিল বাংলাদেশের তরুণ প্রজন্ম। কিন্তু সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেন জি বা তরুণ প্রজন্মের হাত ধরে যে রাজনৈতিক বিপ্লব এসেছিল, তার পরবর্তী নির্বাচনি লড়াইয়ে এখনও আধিপত্য বিস্তার করছে পুরোনো রাজনৈতিক শক্তি এবং প্রতিষ্ঠিত দলগুলো।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর তার শাসনামলে নির্বাচন কারচুপি ও বিরোধী দমনের অভিযোগ থাকলেও, বর্তমান নির্বাচনে মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ৬০ বছর বয়সী তারেক রহমান এবং ৬৭ বছর বয়সী জামায়াতে ইসলামীর নেতা শফিকুর রহমানকে। পরিসংখ্যান বলছে, শফিকুর রহমানের দল এবার একজন নারী প্রার্থীও দেয়নি, যা বিপ্লবের স্বপ্নভঙ্গের ইঙ্গিত দেয়।

এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম সংগঠকরা। শিক্ষার্থী মির্জা শাকিল বলেন, এই বিপ্লব প্রমাণ করেছে জেন জি চাইলে কতটা শক্তিশালী হতে পারে। অন্যদিকে সাদমান মুজতবা রাফিদ জানান, তারা সবার জন্য সমান সুযোগের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বর্তমান বাস্তবতা তাদের স্বপ্ন থেকে অনেক দূরে। বিশ্বজুড়ে যুবনেতৃত্বাধীন এই আন্দোলন যেখানে নেপাল বা মাদাগাস্কারের মতো দেশে সরকার পতনে ভূমিকা রেখেছে, সেখানে দেশের অভ্যন্তরে তারা এখন রাজনৈতিকভাবে কোণঠাসা বোধ করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিপ্লবের নেতৃত্ব তরুণদের, ভোটের দৌড়ে তবু পুরনোদের দাপট
স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার পালাবদল ঘটাতে সক্ষম হয়েছিল বাংলাদেশের তরুণ প্রজন্ম। কিন্তু সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেন জি বা তরুণ প্রজন্মের হাত ধরে যে রাজনৈতিক বিপ্লব এসেছিল, তার পরবর্তী নির্বাচনি লড়াইয়ে এখনও আধিপত্য বিস্তার করছে পুরোনো রাজনৈতিক শক্তি এবং প্রতিষ্ঠিত দলগুলো।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর তার শাসনামলে নির্বাচন কারচুপি ও বিরোধী দমনের অভিযোগ থাকলেও, বর্তমান নির্বাচনে মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ৬০ বছর বয়সী তারেক রহমান এবং ৬৭ বছর বয়সী জামায়াতে ইসলামীর নেতা শফিকুর রহমানকে। পরিসংখ্যান বলছে, শফিকুর রহমানের দল এবার একজন নারী প্রার্থীও দেয়নি, যা বিপ্লবের স্বপ্নভঙ্গের ইঙ্গিত দেয়।

এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম সংগঠকরা। শিক্ষার্থী মির্জা শাকিল বলেন, এই বিপ্লব প্রমাণ করেছে জেন জি চাইলে কতটা শক্তিশালী হতে পারে। অন্যদিকে সাদমান মুজতবা রাফিদ জানান, তারা সবার জন্য সমান সুযোগের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বর্তমান বাস্তবতা তাদের স্বপ্ন থেকে অনেক দূরে। বিশ্বজুড়ে যুবনেতৃত্বাধীন এই আন্দোলন যেখানে নেপাল বা মাদাগাস্কারের মতো দেশে সরকার পতনে ভূমিকা রেখেছে, সেখানে দেশের অভ্যন্তরে তারা এখন রাজনৈতিকভাবে কোণঠাসা বোধ করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…