বিজ্ঞাপন

পশ্চিম তীরে ইসরায়েলি হট্টগোল, দুই রাষ্ট্র সমাধান নিয়ে আব্বাসের কঠোর সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ এএম
পশ্চিম তীরে ইসরায়েলি হট্টগোল, দুই রাষ্ট্র সমাধান নিয়ে আব্বাসের কঠোর সতর্কতা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করে দিয়েছেন যে, পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান দখলদারিত্ব ‘দ্বি-রাষ্ট্র সমাধান’কে চরম হুমকির মুখে ফেলেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগের কথা প্রকাশ করেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের জর্ডান সফরের প্রেক্ষাপটে রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আব্বাস। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও বিশ্বের স্বীকৃতি উপেক্ষা করে তেল আবিব পশ্চিম তীরে নিজেদের দখল সম্প্রসারণ করছে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করার অপচেষ্টা। একই সঙ্গে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি ওই অঞ্চলের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ফিলিস্তিন নেতা। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আব্বাস বলেন, ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটনকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...