বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: প্রশিক্ষণের সময় প্রাণ গেল ২ সেনার

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২ এএম
দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: প্রশিক্ষণের সময় প্রাণ গেল ২ সেনার

সামরিক প্রশিক্ষণের সময় দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে একটি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির দুই আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এএইচ-ওয়ানএস (AH-1S) মডেলের। প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনাকবলিত দুই পাইলটকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সামরিক সূত্র জানিয়েছে, ওই সময় তারা ইঞ্জিন সচল রেখে জরুরি অবতরণের কৌশল অনুশীলন করছিলেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে দেশটির সেনাবাহিনী সব ধরনের এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন অবিলম্বে স্থগিত করেছে। এছাড়া, এই মর্মান্তিক ঘটনার কারণ উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...