বিজ্ঞাপন

‘মুসলিম হওয়াই কি অপরাধ?’ উচ্ছেদের পর নাগরিকত্ব নিয়ে আতঙ্কে আসামের বাসিন্দারা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ এএম
‘মুসলিম হওয়াই কি অপরাধ?’ উচ্ছেদের পর নাগরিকত্ব নিয়ে আতঙ্কে আসামের বাসিন্দারা

আসামের নগাঁও জেলায় চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন বনভূমি থেকে উচ্ছেদ হওয়া শতাধিক পরিবার। বছর পঞ্চাশের ফাজিলা খাতুন এখন শুধুই আতঙ্কে থাকেন। জঙ্গলের জমিতে জবরদখলের অভিযোগে তাদের ঘরবাড়ি ধ্বংস করার পর এখন নির্বাচন কমিশনের শুনানির নোটিশ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে নাগরিকত্ব হারানোর ভয়ে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে—‘মুসলিম হয়ে আমরা কি অপরাধ করেছি?’

গত ২৯ নভেম্বর থেকে দুই দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার বিঘা জমি ‘পুনরুদ্ধার’ করে রাজ্য প্রশাসন। এতে লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গ্রামের ৩৩১টি পরিবার গৃহহীন হয়ে পড়েন এবং বর্তমানে প্লাস্টিকের ছাউনির নিচে আশ্রয় নিতে বাধ্য হন। স্থান পরিবর্তনের কারণে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় তাদের নোটিশ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের সাধারণ সংশোধনের চেয়ে আসামের এই প্রক্রিয়া ভিন্ন ও জটিল বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে ফাজিলা খাতুন জানান, ভয়ে তিনি আর খেতে পারেন না বা ঘুমাতে পারেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে তিনি সব সরকারি অফিসে গিয়েছেন, নথিপত্র দেখিয়েছেন এবং তিন-চারবার শুনানিতেও অংশ নিয়েছেন। তবুও অনিশ্চয়ত্ব কাটছে না। ঘরবাড়ি হারানোর পর যদি নাগরিকত্বও হারাতে হয়, তবে তারা কোথায় যাবেন—এই প্রশ্নই এখন তাদের জীবনের বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...