মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করায় ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেল ট্যাংকার জব্দ

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৫ এএম
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করায় ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেল ট্যাংকার জব্দ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা ও ‘কোয়ারেন্টাইন’ আদেশ উপেক্ষা করার মাশুল দিতে হলো ভেনেজুয়েলাকে। ভারত মহাসাগরে অবস্থানকালে ভেনেজুয়েলার মালিকানাধীন একটি বিশাল তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) চালানো এই অভিযানে চীনের উদ্দেশ্যে যাত্রা করা ‘অ্যাকুইলা ২’ নামের জাহাজটিকে আটক করা হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই ওই ট্যাংকারটির ওপর নজরদারি শুরু করে মার্কিন নৌবাহিনী। হেগসেথ তার বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ যখন কোনো কোয়ারেন্টাইন বা নিষেধাজ্ঞার কথা বলে, তখন তা যথার্থই হয়। ভেনেজুয়েলার এই জাহাজটি নিষেধাজ্ঞা অমান্য করেই চীনের দিকে এগিয়ে যাচ্ছিল, যা রুখে দেওয়া হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এই পৃথিবীতে এমন কোনো দেশ বা জাতি নেই যারা নিজেদের ইচ্ছেমতো যে কোনো কিছু করতে পারে। আকাশ, স্থল কিংবা জলপথ—সব জায়গাতেই তাদের খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের শক্তির সামনে দাঁড়ানোর আগেই তাদের জ্বালানি ফুরিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সামুদ্রিক অঞ্চলে যারা মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...