বিজ্ঞাপন

বাস্তুচ্যুতির মাঝে নাগরিকত্ব নিয়ে শঙ্কা, কান্নায় ভেঙে পড়ছেন আসামের ফাজিলা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫১ এএম
বাস্তুচ্যুতির মাঝে নাগরিকত্ব নিয়ে শঙ্কা, কান্নায় ভেঙে পড়ছেন আসামের ফাজিলা

বারবার নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন আসামের বাস্তুহারা ফাজিলা খাতুন। চরম দারিদ্র্য ও আশ্রয়হীনতার মধ্যে থাকা এই ৫০ বছরের নারীর এখন একটাই প্রশ্ন—মুসলিম হয়ে তারা কি অপরাধ করেছেন? ঘরবাড়ি হারানোর পর এখন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়ে তিনি গভীর উদ্বেগে আছেন। ফাজিলার ভাষ্যমতে, নাগরিকত্ব হারালে তাদের আর কোনো ঠিকানা থাকবে না।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর থেকে টানা দুই দিন লুটুমারি সংরক্ষিত বনাঞ্চল এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় রাজ্য সরকার। জঙ্গলের জমিতে অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় ছয় হাজার বিঘা জমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে বাস্তুচ্যুত হয়ে ফাজিলাদের মতো প্রায় ৩৩১টি পরিবার এখন নগাঁও জেলার বস্তি এলাকায় আশ্রয় নিয়েছেন। প্লাস্টিকের তৈরি অস্থায়ী ঘরে তাদের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রমের নোটিশ পাঠানো হচ্ছে তাদের দিকে। এই নিয়ম অন্য রাজ্যগুলোর থেকে আলাদা। নোটিশ পেয়ে বাধ্য হয়েই ফাজিলাকে একাধিকবার শুনানিতে অংশ নিতে হয়েছে এবং সব নথিপত্র জমা দিতে হয়েছে। তবুও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নাগরিকত্ব প্রমাণের এই ধকলে তারা এখন ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন এই ক্ষতিগ্রস্ত নারী।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...