বিজ্ঞাপন

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি তেহরানের

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৬ এএম
মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা যদি তাদের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে অঞ্চলটিতে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের ব্যালিস্টিক মিসাইলের টার্গেটে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার মূল ভূখণ্ডে হামলা কঠিন হলেও মধ্যপ্রাচ্যে থাকা তাদের সব সামরিক স্থাপনা ইরানের আওতার বাইরে নয়। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শক্তিশালী নৌবহর মোতায়েনের ঘোষণা দেওয়ার পর থেকেই এই পাল্টাপাল্টি হুমকির পরিস্থিতি তৈরি হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের দুই হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার এখন ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ। খুররমশাহর এবং সেজজিলের মতো উন্নত মিসাইল দুই হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার ফলে কাতারের আল উদেইদ, বাহরাইন, কুয়েত, ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এই হুমকির ঊর্ধ্বে নয়। গত বছর ইসরায়েলে ইরানের প্রায় ৫০০ মিসাইল হামলা এই সক্ষমতার বলিষ্ঠ প্রমাণ বহন করে।

বিজ্ঞাপন

সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে থ্যাড এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। জর্ডান, কুয়েত ও সৌদি আরবের মতো মিত্রদেশগুলোতে অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে। অন্যদিকে, ওমানে পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চললেও আব্বাস আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আপস করবে না, কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...