মার্কিন মিত্রের ওপর ভরসা নেই, ইরানে একক হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি। জেরুজালেম সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের কর্মকাণ্ড যদি তাদের নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করে, তাহলে তারা প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত।
এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই চাপ সত্ত্বেও নমনীয় হতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মিত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থাহীনতা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা জানিয়েছে, ইরানের ভেতরে যা ঘটছে তা তারা খুব কাছ থেকে নজরদারি করছে। যদিও এখনও পরিস্থিতি ‘রেড লাইনে’ পৌঁছায়নি, তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে জেরুজালেম যেকোনো সময় একা অভিযানের সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন মিত্রের ওপর ভরসা নেই, ইরানে একক হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি। জেরুজালেম সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের কর্মকাণ্ড যদি তাদের নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করে, তাহলে তারা প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত।
এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই চাপ সত্ত্বেও নমনীয় হতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মিত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থাহীনতা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা জানিয়েছে, ইরানের ভেতরে যা ঘটছে তা তারা খুব কাছ থেকে নজরদারি করছে। যদিও এখনও পরিস্থিতি ‘রেড লাইনে’ পৌঁছায়নি, তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে জেরুজালেম যেকোনো সময় একা অভিযানের সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…