বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে একক হামলার হুঁশিয়ারি ইসরায়েলের, উত্তেজনা চরমে

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ এএম
ইরানের বিরুদ্ধে একক হামলার হুঁশিয়ারি ইসরায়েলের, উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন আকাশ ছোঁয়া, তখন ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করছে জেরুজালেম। এমন পরিস্থিতিতে ইরানে হামলার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ওমানের রাজধানী মাসকটে দুই পক্ষের মধ্যে যে পরোক্ষ আলোচনা হয়েছিল, তাতে কোনো সুরাহা হয়নি। ফলে ইরানের তেল খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরমাণু কর্মসূচি বন্ধ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন বাদ দিতে হবে তেহরানকে। তবে এই শর্ত মানতে নারাজ ইরান।

বিজ্ঞাপন

আলোচনার পাশাপাশি যুদ্ধের জন্যও প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রাসনের মুখে তাদের সেনাবাহিনী ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে। অন্যদিকে, ইরানের ভেতরে চলমান কর্মকাণ্ড সরাসরি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। তাদের নির্ধারিত ‘রেড লাইন’ বা লাল রেখা অতিক্রম করলে জেরুজালেম প্রয়োজনে একা হামলা করতে পিছপা খাবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মহল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...