যুক্তরাষ্ট্রের ওপর ভরসা নেই, ইরানের বিরুদ্ধে একলা যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের
ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির কাছে নিজেদের অস্তিত্বের সংকট দেখছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি যদি নির্দিষ্ট সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই এককভাবে ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থা হারিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেরুজালেমের কর্মকর্তারা।
পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার আগে ওমানের রাজধানী মাসকটে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হলেও তা ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরব সাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। অন্যদিকে, আলোচনার দরজা খোলা থাকলেও যেকোনো আগ্রাসনের মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, এই মুহূর্তে তারা চরম সীমার ওপর অবস্থান করছে না। তথাপি ইরানের অভ্যন্তরে যা ঘটছে তা গভীরভাবে নজরদারি করছে তারা। ইরানের পরমাণু ও মিসাইল কর্মসূচি যতদিন সম্পূর্ণ বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা নেই, ইরানের বিরুদ্ধে একলা যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের
ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির কাছে নিজেদের অস্তিত্বের সংকট দেখছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি যদি নির্দিষ্ট সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই এককভাবে ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থা হারিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেরুজালেমের কর্মকর্তারা।
পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার আগে ওমানের রাজধানী মাসকটে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হলেও তা ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরব সাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। অন্যদিকে, আলোচনার দরজা খোলা থাকলেও যেকোনো আগ্রাসনের মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, এই মুহূর্তে তারা চরম সীমার ওপর অবস্থান করছে না। তথাপি ইরানের অভ্যন্তরে যা ঘটছে তা গভীরভাবে নজরদারি করছে তারা। ইরানের পরমাণু ও মিসাইল কর্মসূচি যতদিন সম্পূর্ণ বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…