বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে একক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯ এএম
ইরানের বিরুদ্ধে একক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করেছেন। এরই মধ্যে ওমানের রাজধানী মাসকটে উভয়পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে। ফলে ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন এবং তেহরানের ওপর চাপ বাড়িয়েছে।

এদিকে ইরান আপস করতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, তাদের সেনাবাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করছে। প্রয়োজনে তারা যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। ইরান বরাবরই বলে আসছে যে তারা আলোচনার দরজা খোলা রেখেছে কিন্তু যুদ্ধের জন্যও পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে মার্কিন নীতির ওপর আস্থা হারিয়ে ফেলেছে ইসরাইল। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছে জেরুজালেম। তাই যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে একটি ‘রেড লাইন’ বা ‘লাল রেখা’ ঠিক করেছে। এই সীমা অতিক্রম করলে জেরুজালেম প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...