বিজ্ঞাপন

ইরান ইস্যুতে একক হামলার হুমকি ইসরায়েলের

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫ এএম
ইরান ইস্যুতে একক হামলার হুমকি ইসরায়েলের

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থাহীনতা প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করছে। এ কারণে ইরানের কর্মকাণ্ড যদি নির্দিষ্ট সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে জেরুজালেম এককভাবে সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা।

এদিকে, আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েনের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বর্তমানে তুঙ্গে। ওমানের রাজধানী মাসকটে গত শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ও মিসাইল কর্মসূচি বন্ধের শর্ত দিয়েছেন। তবে কোনো ধরনের চাপ উপেক্ষা করেই নিজেদের অবস্থানে অনমনীয় রয়েছে ইরান।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, তাদের সেনাবাহিনী বর্তমানে ট্রিগারে আঙুল রেখেছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত তারা। এমন পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরে চলমান কর্মকাণ্ড নজরদারি করছে ইসরায়েল। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি ‘রেড লাইন’ অতিক্রম করেনি বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...