বিজ্ঞাপন

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের ‘রেড লাইন’, সম্ভাব্য একক হামলার ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের ‘রেড লাইন’, সম্ভাব্য একক হামলার ইঙ্গিত

পারমাণবিক সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের বিরুদ্ধে একক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসলামি প্রজাতন্ত্রের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। ওয়াশিংটনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় আস্থা না থাকায় জেরুজালেম প্রয়োজনে একাই হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ এবং একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে পরমাণু কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধের মার্কিন শর্ত উপেক্ষা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, তাদের সেনাবাহিনী ট্রিগারে আঙ্গুল রেখেছে এবং আগ্রাসনের সমুচিত জবাব দিতে প্রস্তুত তারা।

বিজ্ঞাপন

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের অভ্যন্তরে চলমান কার্যকলাপ ও মিসাইল কর্মসূচির ওপর ক্রমাগত নজর রাখছে। ইরান এখনও তাদের নির্ধারিত ‘রেড লাইন’ বা লাল রেখা অতিক্রম করেনি। তবে সেই সীমা লঙ্ঘিত হলে নিজেদের অস্তিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই জেরুজালেম কঠোর পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন তারা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...