আইএসের হুমকি ঠেকাতে রিয়াদে শুরু হলো ৯০ দেশের জোটের বৈঠক
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা দায়েশের হুমকি মোকাবেলায় কার্যকর কৌশল ঠিক করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া একদিনের এই বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের রাজনৈতিক পরিচালক পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাকের। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান। আলোচনায় মূলত সিরিয়া ও ইরাকে আইএসের সক্রিয়তা, সন্ত্রাসী সংগঠনটির অব্যাহত হুমকি, ‘স্লিপার সেল’-এর মাধ্যমে তাদের পুনরুত্থান রোধ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক ও নিরাপত্তা সমন্বয় জোরদার করার বিষয়গুলো অগ্রাধিকার পায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে গঠিত এই আন্তর্জাতিক জোট দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগদান করেছে, যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে একটি চূড়ান্ত যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আইএসের হুমকি ঠেকাতে রিয়াদে শুরু হলো ৯০ দেশের জোটের বৈঠক
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা দায়েশের হুমকি মোকাবেলায় কার্যকর কৌশল ঠিক করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া একদিনের এই বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের রাজনৈতিক পরিচালক পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাকের। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান। আলোচনায় মূলত সিরিয়া ও ইরাকে আইএসের সক্রিয়তা, সন্ত্রাসী সংগঠনটির অব্যাহত হুমকি, ‘স্লিপার সেল’-এর মাধ্যমে তাদের পুনরুত্থান রোধ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক ও নিরাপত্তা সমন্বয় জোরদার করার বিষয়গুলো অগ্রাধিকার পায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে গঠিত এই আন্তর্জাতিক জোট দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগদান করেছে, যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে একটি চূড়ান্ত যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…