ভেনেজুয়েলায় মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার গ্রেফতার মাচাদোর সহযোগী
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী হুয়ান পাবলো গুয়ানিপাকে কারাগার থেকে মুক্তির কিছুক্ষণের মধ্যেই ফের আটক করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে রাজধানী কারাকাসের একটি আবাসিক এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন মাচাদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাচাদো জানান, বেসামরিক পোশাক পরা ভারী অস্ত্রধারী একদল ব্যক্তি চারটি গাড়িতে করে এসে গুয়ানিপাকে তুলে নিয়ে যায়। এর মাত্র একদিন আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দীর্ঘ আট মাস কারাভোগের পর সরকার তাকে মুক্তি দিয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, দেশের পরিস্থিতি পাল্টে গেছে এবং এখন সবার দায়িত্ব একটি গণতান্ত্রিক ভেনেজুয়েলা গড়ে তোলা।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভেনেজুয়েলাভিত্তিক বন্দি অধিকার সংগঠন ফোরো পেনালের সভাপতি আলফ্রেদো রোমেরো। তিনি বলেন, এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে বা কোন পক্ষ তাকে তুলে নিয়েছে। তবে তারা আশা করছেন দ্রুত তাকে মুক্তি দেওয়া হবে। রোববার সরকার অন্তত ৩০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিলেও গুয়ানিপার এই পুনরায় আটক হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলায় মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার গ্রেফতার মাচাদোর সহযোগী
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী হুয়ান পাবলো গুয়ানিপাকে কারাগার থেকে মুক্তির কিছুক্ষণের মধ্যেই ফের আটক করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে রাজধানী কারাকাসের একটি আবাসিক এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন মাচাদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাচাদো জানান, বেসামরিক পোশাক পরা ভারী অস্ত্রধারী একদল ব্যক্তি চারটি গাড়িতে করে এসে গুয়ানিপাকে তুলে নিয়ে যায়। এর মাত্র একদিন আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দীর্ঘ আট মাস কারাভোগের পর সরকার তাকে মুক্তি দিয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, দেশের পরিস্থিতি পাল্টে গেছে এবং এখন সবার দায়িত্ব একটি গণতান্ত্রিক ভেনেজুয়েলা গড়ে তোলা।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভেনেজুয়েলাভিত্তিক বন্দি অধিকার সংগঠন ফোরো পেনালের সভাপতি আলফ্রেদো রোমেরো। তিনি বলেন, এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে বা কোন পক্ষ তাকে তুলে নিয়েছে। তবে তারা আশা করছেন দ্রুত তাকে মুক্তি দেওয়া হবে। রোববার সরকার অন্তত ৩০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিলেও গুয়ানিপার এই পুনরায় আটক হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…