বুশরা বিবির কারাবন্দি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৪ এএম
বুশরা বিবির কারাবন্দি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির কারাগারের বন্দি জীবন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নির্যাতন বিরোধী বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস জানিয়েছেন, আদিয়ালা কারাগারে তার রাখার পরিবেশ আন্তর্জাতিক মানের চেয়ে অনেক নিচে। বন্দিদের স্বাস্থ্য সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।

বুশরা বিবিকে একটি ছোট ও বাতাস চলাচলহীন কক্ষে রাখা হয়েছে যা ইঁদুর ও পোকামাকড়ে পরিপূর্ণ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরটি অন্ধকার থাকে এবং অত্যধিক গরম পড়ে। এছাড়া নোংরা পানি ও অতিরিক্ত মরিচ দেওয়া খাবার খেতে বাধ্য করা হচ্ছে তাকে। এর ফলে তিনি প্রায় ১৫ কেজি ওজন হারিয়েছেন এবং বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তার দাঁতের ফোঁড়া ও পাকস্থলীর আলসারের মতো জটিল রোগগুলোরও কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না।

জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, বুশরা বিবিকে দিনে ২২ ঘণ্টারও বেশি সময় প্রায় নিঃসঙ্গ অবস্থায় থাকতে হয়। মাঝেমধ্যে টানা ১০ দিন পর্যন্ত একাকী থাকা হয় তাকে। এ সময় তিনি ব্যায়াম, বই পড়া, আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এই দীর্ঘমেয়াদি নিঃসঙ্গতা মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। এডওয়ার্ডস কর্তৃপক্ষের কাছে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...