বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধ অবসান ও নির্বাচনের চাপ যুক্তরাষ্ট্রের, চুপ জেলেনস্কি শিবির

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩৪ পিএম
ইউক্রেন যুদ্ধ অবসান ও নির্বাচনের চাপ যুক্তরাষ্ট্রের, চুপ জেলেনস্কি শিবির

ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে এবং দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বিষয়ে কিয়েভকে চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আবুধাবিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতিনিধিরা এই বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। ওয়াশিংটনের পক্ষ থেকে বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সংঘাত থামানোর পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক করতে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে ইউক্রেনকে। মার্কিন এক কর্মকর্তার ভাষ্য, তারা ইউক্রেনীয় পক্ষকে জানিয়েছেন যে সময় তাদের হাতে বেশি নেই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মেয়াদ গত বছরের মে মাসেই শেষ হয়েছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণ দেখিয়ে সামরিক আইন জারির মাধ্যমে তিনি এখনও ক্ষমতায় রয়েছেন। এই প্রেক্ষাপটে মার্কিন পক্ষ থেকে নির্বাচনের দাবি তোলা হলেও জেলেনস্কির কার্যালয় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...