বিজ্ঞাপন

বেআইনি নির্মাণ বন্ধের দাবিতে কাউন্সিলরের চড়ে মৃত্যু বৃদ্ধের

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২০ পিএম
বেআইনি নির্মাণ বন্ধের দাবিতে কাউন্সিলরের চড়ে মৃত্যু বৃদ্ধের

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রতিবেশীর অবৈধ নির্মাণ বন্ধের দাবিতে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের হাতে চড় খেয়ে মৃত্যু হয়েছে ৮১ বছর বয়সী এক বৃদ্ধের। গত রোববার (৮ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর রথীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসীচরণ অধিকারী তার প্রতিবেশী হিরণ্ময় ব্যানার্জির অবৈধ নির্মাণের বিরোধিতা করছিলেন। এ নিয়ে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও পেশায় আইনজীবী রথীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তুলসীচরণের তর্কবিতর্ক শুরু হয়। অভিযোগ উঠেছে, বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর ওই বৃদ্ধকে সজোরে চড় মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তুলসীচরণ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পুত্রবধূ পারমিতা অধিকারী জানিয়েছেন, তারা বারবার কাউন্সিলরকে বিষয়টি জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই সংঘাত তৈরি হয়।

বিজ্ঞাপন

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, এটি একটি অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনা। দলের পক্ষ থেকে এই ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রথীন্দ্রনাথ ভট্টাচার্যকে পরবর্তী ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...