ব্যারাকপুরে কাউন্সিলরের চড়ে প্রাণ গেল বৃদ্ধর, দল থেকে বহিষ্কার

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৪ পিএম
ব্যারাকপুরে কাউন্সিলরের চড়ে প্রাণ গেল বৃদ্ধর, দল থেকে বহিষ্কার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের হাতে ৮১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশীর অবৈধ নির্মাণ নিয়ে বিরোধের জেরে ওই কাউন্সিলর রথীন্দ্রনাথ ভট্টাচার্য বৃদ্ধকে চড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রতিবেশী হিরণ্ময় ব্যানার্জির বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তুলসীচরণ অধিকারী নামে ওই বৃদ্ধ। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে কাউন্সিলর তাকে চড় মারেন, যাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, তারা আগেও এই অবৈধ নির্মাণের বিষয়ে কাউন্সিলরকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পার্থ ভৌমিক বলেছেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনা। তিনি জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং ওই বৃদ্ধ নিরীহ ব্যক্তি ছিলেন। ঘটনার পর দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত রথীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...