বিজ্ঞাপন

ব্যারাকপুরে অবৈধ স্থাপনা বিরোধে চড় মেরে বৃদ্ধকে খুনের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৭ পিএম
ব্যারাকপুরে অবৈধ স্থাপনা বিরোধে চড় মেরে বৃদ্ধকে খুনের অভিযোগ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে অবৈধ নির্মাণকাজ নিয়ে বিবাদের জেরে এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের চড়ে প্রাণ হারালেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্ত কাউন্সিলর রথীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ছয় বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসীচরণ অধিকারী তার প্রতিবেশী হিরণ্ময় ব্যানার্জির বেআইনি নির্মাণের প্রতিবাদ করেন। এই নিয়ে ওই এলাকার কাউন্সিলর ও পেশায় আইনজীবী রথীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তুলসীচরণের তর্কবিতর্ক শুরু হয়। অভিযোগ উঠেছে, বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর বৃদ্ধকে সজোরে চড় মারেন। এতে ঘটনাস্থলেই পড়ে যান তুলসীচরণ। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পুত্রবধূ পারমিতা অধিকারী জানিয়েছেন, তাঁরা আগেই কাউন্সিলরকে বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক। তিনি জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল এবং হার্ট ফেল করেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। দল এই ঘটনাকে গুরুত্বের সঙ্গেই দেখছে এবং অভিযুক্ত কাউন্সিলরকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...