বিজ্ঞাপন

মঙ্গল স্বপ্ন স্থগিত, ১০ বছরেই চাঁদে শহর গড়ার ঘোষণা মাস্কের

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৮ পিএম
মঙ্গল স্বপ্ন স্থগিত, ১০ বছরেই চাঁদে শহর গড়ার ঘোষণা মাস্কের

মঙ্গল গ্রহ জয়ের দীর্ঘদিনের স্বপ্ন থেকে সাময়িক বিরতি নিয়ে এবার চাঁদে মানব বসতি গড়ার ঘোষণা দিয়েছেন স্পেস-এক্স প্রধান ইলন মাস্ক। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১০ বছরের মধ্যে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে একটি স্ব-বর্ধিষ্ণু শহর তৈরি করা হবে। এর আগে তিনি মঙ্গলে বসতি স্থাপনের জন্য ২০ বছরের সময়সীমা নির্ধারণ করলেও বাস্তবসম্মত কারণে সেই পরিকল্পনাকে এখন দ্বিতীয় প্রাধান্য দিয়েছেন তিনি।

কৌশলগত ও গাণিতিক কারণে এই নতুন লক্ষ্যমাত্রা ঠিক করেছেন বিশ্বের ধনীতম এই ব্যক্তি। মাস্ক ব্যাখ্যা করেন যে, মঙ্গলে যেতে ছয় মাস সময় লাগে এবং প্রতি ২৬ মাস অন্তর উপযুক্ত সময়সূচি আসে। কিন্তু চাঁদে পৌঁছাতে মাত্র দুই দিন সময় লাগে এবং প্রতি ১০ দিন অন্তরই যাত্রা করা সম্ভব। এছাড়া, নাসার চন্দ্রযান তৈরির জন্য স্পেস-এক্সের সাথে প্রায় ৩ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে, যা এই প্রজেক্টকে আরও জোরদার করবে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে মাস্কের প্রভাব বৃদ্ধি এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এই পরিবর্তন এসেছে। এর আগে তিনি নাসার ‘আর্টেমিস’ কর্মসূচিকে সমালোচনা করলেও এখন বিশাল সরকারি চুক্তির কারণে তার অবস্থান বদলেছে। অন্যদিকে, চীন ও জেফ বেজোসের ব্লু অরিজিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায়। তবে মঙ্গল অভিযানের স্বপ্ন তিনি বাতিল করেননি, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে সেখানেও কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন এই প্রযুক্তি বিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...